মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি থেকেঃ
’’দেশ মাতৃকার শুভ কামনায় ও বিশ্ব শান্তি কল্পে” দিনাজপুরের হিলির সীমান্তের পাড় ঘেঁষে স্বর্ণাকাঙ্খা কেন্দ্রীয় মাতৃ মন্দির অঙ্গনে সনাতন ধর্মালম্বীদের ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান, পদাবলী কীর্তন ও শ্রী শ্রী মন্মহাপ্রভূর ভোগ উৎসব শুরু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় গীতা পাঠের মধ্য দিয়ে শুভ অধিবাস আরম্ভ হয়ে পর্যায়ক্রমে মহানাম যজ্ঞানুষ্ঠান, রাধা-গোবিন্দের পদাবলী কীর্তন ও শ্রী শ্রী মন্মহাপ্রভূর ভোগ কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল ও মহন্তের মধ্য দিয়ে আগামী সোমবার প্রথম প্রহরে এ উৎসবের যবানিকা পাত ঘটবে। প্রতি বছরের ন্যায় এবারেও বহু দুরদুরান্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মের সব বয়সের নারী-পুরুষ এ যজ্ঞানুষ্ঠানে যোগ দেন এবং প্রভুর অশেষ শুভ কামনায় ধ্যানে মগ্নরত্ব থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত সুনাম ধন্য ১০ টি দল এ যজ্ঞানুষ্ঠানে অংশ নেয়।
অপর দিকে এ মহানাম যজ্ঞানুষ্ঠান (হরিবাসর) উপলক্ষ্যে মন্দিরের চার পাশের্^ বসেছে হরেক রকমের দোকান।
প্রাইভেট ডিটেকটিভ/২২এপ্রিল২০১৮/ইকবাল