March 23, 2026, 3:38 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বান্দরবানে মারমা সম্প্রদায়ের নদী পূজা অুনষ্ঠিত

রিমন পালিত : বান্দরবান প্রতিনিধি :

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায় উদযাপন করেছে নদী পূজা। পূজা উপলক্ষে শনিবার সকালে বান্দরবান রাজবাড়ী পরিবারের আয়োজনে রাজবাড়ী প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানী পাড়া সাংঙ্গু নদীর তীরে গিয়ে সমবেত হয়।

এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় বান্দরবানের বোমাং রাজা উ উ চ প্রু ,রাজপুত্র চসিং প্রু বনি,পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরীসহ বৌদ্ধ ধর্মালম্বী নারী ও পুরুষ , রাজপরিবারের সদস্য ও বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীরা অংশ নেয়।

পরে সাংঙ্গু নদীর তীরে বটগাছ ও নদীর পূজা করে বৌদ্ধ ধর্মালম্বী নারী ও পুরুষেরা। এসময় মোমবাতি ও ধুপ জ্বালিয়ে এবং নদীতে ফুল বির্সজন দিয়ে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরে পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করার প্রার্থনা করে সকলে।

প্র্রসঙ্গত,প্রতিবছর বৈশাখ মাসে রাজপরিবারের পক্ষ থেকে এই নদী পূজা উদযাপন করা হয়ে থাকে আর এর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় ও নতুনের আহবান জানান বৌদ্ধধর্মালম্বীরা।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর