April 13, 2026, 9:09 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই সরকার : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘আমাকে রংপুরের ২২টি আসন দেন আমি আপনাদের সরকার উপহার দিব। ১০ টাকা কেজির চাল আর ঘরে ঘরে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। তবে বর্তমান সরকার তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই। মানুষ ১০ টাকার চাল ৪০/৫০ টাকায় কিনছে আর বেকাররা চাকরিও পায়নি।’
সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন পেশাজীবী জাপাতে যোগদান উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেছেন, আমার প্রতি যে অত্যাচার আপনি করেছিলেন তার প্রতিফলনে আল্লাহ আপনার বিচার করেছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন খালেদা জিয়া আজ কোথায়?
ডাকবাংলো মাঠের জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাপার সভাপতি শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আক্তার, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, বিরোধী দলীয় হুইপ শওকত আলী চৌধুরী, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৭এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর