ইবি প্রতিনিধি-
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ২২ শিক্ষার্থীকে হল ছাড়া করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল ১০ টায় ছাত্রলীগের হুমকিতে আসবাপত্র নিয়ে হল থেকে নেমে যায় ২২ শিক্ষার্থী।

জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীদের মধ্যে ৯ জন লোক-প্রশাসন, ১০ জন ম্যানেজমেন্ট ও ৩ জন প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। হল ছাড়া শিক্ষার্থীদের মধ্যে ২ জন মুক্তিযোদ্ধার সন্তানও ছিল। তারা সকলেই বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গ্রুপের কর্মী ছিল।

অভিযুক্ত শিক্ষার্থীরা জানান, ‘আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কোটা সংস্কারের আন্দোলনে গিয়েছিলাম। আন্দোলন থেকে হলে ফিরলে গতকাল রাত পৌনে ১১ টায় ছাত্রলীগ নেতা সালাউদ্দিন আহমেদ সজল ও আবুল খায়ের মোল্লা সকাল ১০ টার মধ্যে হল থেকে নেমে যাওয়ার জন্য হুমকি দেয়। ফলে আমরা সকালে হল থেকে নেমে যাই।’এ বিষয়ে ছাত্রলীগের সভাপতির সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যাইনি।এ বিষয়ে লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘ বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে আািম কতৃপক্ষের সাথে কথা বলব।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ অভিযুক্তরা অভিযোগ করলে সেটি বিবেচনা করে প্রচলিত ব্যবস্থায় আমরা ব্যবস্থা গ্রহন করবো।’এবিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ বলেন, হল থেকে বের করার বা মারধর করার কোন রকম সিদ্ধান্ত কেন্দ্র কমিটি নেয়নি। কোটা আন্দোলনের বিষয়ে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও মসস্তাত্তিকভাবে আমাদের সমর্থন ছিল।
প্রাইভেট ডিটেকটিভ/১২এপ্রিল২০১৮/ইকবাল