January 23, 2026, 8:52 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

‘ভালোবেসে ভালোবাসা’ নাটকে সজল-শিমু

‘ভালোবেসে ভালোবাসা’ নাটকে সজল-শিমু

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সম্প্রতি শুটিং শেষ হয়েছে সজল ও সুমাইয়া শিমুর ‘ভালোবেসে ভালোবাসা’ শিরোনামের একটি একক নাটক। আহসান হাবিব সকালের রচনায় এটি পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামিম। নাটকের গল্পে দেখা যাবে, ভালোবেসে বিয়ে করার পরেও আনান (সজল) ও রাহীর (শিমু) জীবনে এমন কিছু অতীত এসে সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। সে দেয়াল ভেদ করে সম্মুখে এগিয়ে যাওয়া কখনো সম্ভব হয় না। তখন ভালোবাসার সংসারে উঠে ঝড়, সব কিছু ত্যাগ করে তখন আশ্রয় নিতে হয় ছলনার। এই ছলনার মাঝেই তখন সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করতে হয় তাদের। মেনে নিতে হয় এক জীবনে মানুষের সকল চাওয়া পাওয়া হয়ে উঠে না। এমনি কিছু মান অভিমানের গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি। এই প্রসঙ্গে সুমাইয়া শীমু বলেন, নাটকের গল্পটিতে বিশেষ কিছু ভালো লাগা রয়েছে। ভালোবেসে বিয়ে করার পরেও অনেকের জীবনে অনাকাক্ষিত কিছু অতীত এসে সুখটাকে পুড়িয়ে দেয়। যেটি মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। এমনি এক দম্পতির কাহিনি নিয়ে এই নাটকের পটভূমি।

সজল বলেন, কাজটি করে অনেক ভালো লেগেছে। একটি পরিপূর্ণ ভালোবাসায় কিভাবে একটু একটু করে ভাঙন ধরে সেটি দর্শক এই নাটকে দেখবেন। সজল ও শিমু ছাড়া নাটক টিতে আরো অভিনয় করেছেন, লীনা আহমেদ, সাদ্দাম আবদুর রহমানসহ অনেকেই। খুব শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মতদা জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর