March 24, 2026, 11:02 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইবিতে বৃহত্তর দিনাজপুর জেলা কল্যাণের বরণ-বিদায়

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে বার্ষিক বনভোজন, নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক সংলগ্ন পরিবহন ডিপোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহত্তর দিনাজপুর জেলা কল্যানের আহবায়ক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাাপক ড. পরেশ চন্দ্র বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান বাধন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: ফিরোজ আল মামুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোঃ তহিদুর রহমান, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মালেক মিয়া, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হুসাইন রুদ্র ও মিঠু রাণী গোলদার।

অনুষ্ঠানে বৃহত্তর দিনাজপুর জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দুপুর ২ টার দিকে বার্ষিক প্রীতিভোজের আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর