রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ৯ এপ্রিল সোমবার বিকালে বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হল রুম প্রঙ্গনে এই পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আওয়ালের সভাপতিত্বে বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্তিথ ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদ্দুল কুদ্দস , পেীর মেয়র ইসলাম বেবী ,বাশখালী উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক সহ আরো অনেকে । অনুষ্ঠানে অতিথিরা বলেন বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে আর তার সাথে তাল মিলিয়ে মাদ্রাস গুলো আর পিছিয়ে নেই । প্রতি বছর স্কুল কলেজের শিক্ষাএীদের ন্যায় মাদ্রাসা শিক্ষার্এীরাও পরীক্ষায় ভাল রেজাল্ট করে অগ্রনী ভুমিকা রেখে চলেছে । এছাড়া ও কুরান শিক্ষার মাধ্যমে তারা সবাইকে ভাল সৎ সুন্দর সুখী জীবন যাপন করার পথ নিদের্শনা প্রদান করে আসছে । এই বছর বিশ্ব কুরান প্রতিযোগীতায় বাংলাদেশের ছেলে কুরান প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের সুনাম বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছে সম্মানের সাথে । তাই মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে সকলকে কুরানের মত আলোকিত হওয়ার আহব্বান জানানো হয় শিক্ষার্থীদের ।
প্রাইভেট ডিটেকটিভ/১১এপ্রিল২০১৮/ইকবাল