March 23, 2026, 5:07 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দিনাজপুরে জালটাকাসহ আটক ৩ রিমান্ড মঞ্জর

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে জালটাকা প্রয়োজনীয় সরঞ্চামসহ পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জর করেছেন।
রোববার রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ জাল টাকার সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশী, বাহরাইন, আমেরিকা ও ওমানের জাল টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ৩ জন হলেন চিরিরবন্দর উপজেলার ইয়াকুবপুর গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র মহির উদ্দিন, জোত রামধনপুর গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র মাহাবুর রহমান, নারায়নগঞ্জের ফতুল্লাপুর আব্দুল জলিল মোড়লের পুত্র বাহরাইন প্রবাসী মো. শাকিল মোড়ল। তাদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আটক ৩ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জর  করা হয়।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর