ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন হাসপাতালের পরিসংখ্যানবিদ শওকত আলীর বিরুদ্ধে উৎকোচ না দেওয়া আবেদনপত্রে ভুল তথ্য প্রেরণের কারণে সরকারী খরচে পবিত্র হজ¦ব্রত পালন করতে পারেনি । এমন অভিযোগ তুলেছেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা: নাজমা বেগম । এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীসহ সচেতন মহলে অসন্তোষ বিরাজ করছে । অভিযোগে জানা যায়, মেডিকেল টিমের সদ্যস্য হিসেবে ২০১৮ সালে পবিত্র হজ¦ পালনের জন্য গত বছরের ৯ ই এপ্রিল তারিখে আবেদন করেন এ নার্স । বিভাগীয় অনাপত্তির জন্য এনও সি ফরম পূরণ করার পরিসংখ্যানবিদ শওকত আলীর নিকট জাতীয় পরিচয় পত্র জমা দেন। কিন্তু পরিসংখ্যানবিদ তার পরিচয় পত্র ২৬৯৪৮৭১৮৮ নম্বর না দিয়ে মনগড়া ১৯৮৫০৯০৩২৩০০০১৫৫ এ ভুল তথ্য প্রেরণ করেন। ফলে আইনি জটিলতায় তার হজ্বে যাওয়া হচ্ছে না। নার্স নাজম বেগম অভিযোগ করেন, পরিসংখ্যাকে দাবীকৃত ঘুষ না দেওয়ায় বিভাগী অনাপত্তি ফরমে ইচ্ছাকৃত ভুল তথ্য প্রেরণ করার কারণে মেডিকেল টিমের মনোনয়ন পাননি। তিনি বলেন, প্রায় সময় তিনি খারাপ আচারণ ও অহেতুক আজেবাজে কথা বলেন বলে অভিযোগ করেন। এমন অভিযোগ ভিত্তিহীন দাবী করে পরিসংখ্যাক শওকত বলেন, এমন অভিযোগ অসত্য। হাসপাতালে কেউ যদি বলে আমি খারাপ আচারণ করি কিংবা ঘুষ নেই তাহলে যা শাস্তি হয় মেনে নেব। এদিকে স্থানীয়রা জানান, শওকত এ হাসপাতালে একটানা দীর্ঘ ২৪ বছর চাকুরী করছেন। হাসপাতালের অনেক স্টাফরা দীর্ঘকাল একটানা চাকুরী করার সুবাধে সেচ্ছাচারিতা বেড়েছে। যার যেমন ইচ্ছে চলেন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শাহিন বলেন, তিনি এমন অভিযোগ শুনেছেন। বিষয়টি তিনি দেখবেন। ভোলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে জানান।
প্রাইভেট ডিটেকটিভ/৩১মার্চ২০১৮/ইকবাল