March 21, 2026, 12:52 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রৌমারীতে অবৈধ স্থাপনা অপসারণ ইট মসজিদে দান

রৌমারী(কুড়িগ্রাম)প্রতনিধি
রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্ত্তিমারী বাজারের সরকারী জমি দখল করে দোকানঘর নির্মান করায় সেই ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা দীপঙ্কর রায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী,সার্ভেয়ার আব্দুল আউয়াল, যাদুরচর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার শাহাদৎ হোসেন উপস্থিত ।স্থানীয় সূত্রে জানা গেছে যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাখাওয়াত হোসন সবুজের গরু বিক্রয়কেন্দের সরকারী ওই জায়গা দখল করে ইটগেঁথে দোকান ঘর নির্মান করছিলেন অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন থেকে ওই স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।ঘরটি ভাঙ্গার পর ইটগুলো স্থানীয় মসজিদে দিয়ে দেওয়া হয়েছে।হাটের সরকারী জায়গা দখল করে ঘর নির্মানের সত্যতা স্বীকার করে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার দীপঙ্কর রায় বলেন বিষয়টি শোনার ঘটনাস্থলে গিয়ে ওই স্থপনা ভাঙ্গা হয়েছে।ইট গুলো মসজিদে দেওয়া হয়েছে।সরকারী জমি দখল করে দোকান ঘর নির্মান এর বিষয়ে জানতে চাইলে যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ বলেন অনেকই সরকারী জায়গা দখল করে দোকান দিয়েছে। আমার ঘরটি সরিয়ে নিতে ৩ দিনের সময় দিয়ে ছিল ইউনিয়ন ভূমি অফিস।সময় পার হওয়ার আগেই ঘর ভেঙ্গে দেওয়া হল।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৯মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর