March 24, 2026, 9:56 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জগন্নাথপুরে ছাত্র ঐক্য সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাটলি ইউনিয়নে এরালিয়া বাজার ছাত্র ঐক্য সংগঠনের পক্ষ গতকাল বুধবার এরালিয়া এলাকার ৬টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দুলু মিয়া ও পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক এনামুল হক। আলোচনা সভায় ৯৯নং গুরারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষকা সীমা রানী তালুকদার, ১৫নং গনেশ্বর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, ১০২ নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শরীফুল আলম, ২৬নং সাচায়ানি সরকারি প্রাথমিক বিদ্যালের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শিবলী বেগম ও সহকারী শিক্ষক কবির আহমদ, ২২নং প্রভাকর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা আনোয়ারা বেগম, দক্ষিণ প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল কালাম,সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু সহিদ,সেলাল উল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রুহেল আমিন,জাকারিয়া,খাইরুল,খালেক,জিয়াউল,শাহাদাৎ,আলী আহমদ,হাবিবুর রহমান,বিল্লাল,ফরহাদ,হুমায়ুন,শামছুল খান সহ অত্র এলাকা সকল শ্রেণী পেশার মানুষ।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৯মার্চ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর