March 8, 2026, 12:34 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চলচ্চিত্রে ডাকের অপেক্ষায় হিমু

চলচ্চিত্রে ডাকের অপেক্ষায় হিমু

pin up pinup

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। কিন্তু চলচ্চিত্রের ডাক আর পাই না- এমনটাই জানালেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। ‘আমার বন্ধু রাশেদ’ ও ‘এক কাপ চা’ শিরোনামের দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

দুটি চলচ্চিত্রই দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।  তবুও নতুন কোনো চলচ্চিত্রে নেই তিনি। এই প্রসঙ্গে হুমায়রা হিমু বলেন, চলচ্চিত্রে কাজ করার জন্য আমার ইচ্ছে রয়েছে।

অনেক চলচ্চিত্র পরিচালক জানে আমার ইচ্ছের কথা। কিন্তু কেন বা কি কারণে আমাকে চলচ্চিত্রের জন্য ডাকা হয় না সেটি আমি নিজেও জানিনা। ‘এক কাপ চা’ ছবির পর ভালো গল্প ও চরিত্র নিয়ে কেউ আমাকে চলচ্চিত্রের প্রস্তাব দেয়নি।

অপেক্ষায় আছি আমি। কেউ চলচ্চিত্রের জন্য ডাকলে অবশ্যই কাজ করবো। ছোট পর্দার এই অভিনেত্রী বর্তমানে একাধিক ধারাবাহিক ও খ- নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে হিমু অভিনীত হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’, ফরিদুল হাসানের ‘কমেডি-৪২০’, ও জি এম সৈকতের ‘ডিবি’। এ ছাড়া খুব শিগগির প্রচার শুরু হচ্ছে ‘অ্যাকশন গোয়েন্দা’ ও ‘মায়াবিনী’, শিরোনামের দু’টি ধারাবাহিক।

এদিকে সম্প্রতি তিনি আরিফুর রহমান নিয়াজের ‘বাটপারী’ শিরোনামের একটি খ- নাটকের কাজ শেষ করেছেন।

পুরানো ঢাকার প্রেক্ষাপটে নাটকটি নির্মিত হয়েছে বলে জানান তিনি। আগামি ১৭ই অক্টোবর আরো দুটি খ- নাটকের কাজ শুরু করবেন বলেও জানান হিমু।

বিভিন্ন নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, অ্যাকশন, কমেডি সব ধরনের চরিত্রে আমি কাজ করছি। বিভিন্ন চরিত্রে কাজ করতে আমার ভালো লাগে।

চরিত্রে বৈচিত্র্য না থাকলে সেই কাজটি করে মজাও পাওয়া যায় না বলে আমি মনে করি। অভিনয়ে দীর্ঘ একটা সময় পার করছেন হিমু। তার সমসাময়িক অনেকে বিয়ের পিঁড়িতে বসেছেন। হিমুকে এখনো বিয়ের সাজে দেখা যায়নি।

বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজকে নিয়ে ব্যস্ত আছি। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। বিয়ে সবাইকে জানিয়েই করবো। এই নিয়ে কোনো লুকোচুির থাকবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর