April 13, 2026, 8:36 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সাংবাদিকের বাড়িতে আগুন বাগেরহাটে

বাগেরহাট প্রতিনিধিঃ

mostbet

বাগেরহাট প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলীর বাড়িতে অাগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাট শহরতলীর গোটাপাড়া গ্রামে সাংবাদিক ইয়ামিনের বাড়িতে এ ঘটনা ঘটে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, দুর্বৃত্তরা গভীর রাতে গোটাপাড়া গ্রামে সাংবাদিক ইয়ামিনের বাড়িতে ও তার চাচতো ভাই ইসমাইল হোসেনের বাড়ির পোল্টি খামারে আগুন ধরিয়ে দেয়। ওই দুটি বাড়ির লোকজন আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। এসময়ে প্রতিবেশীরা ছুটে আসতে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের নির্দেশে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিক ইয়ামিন আলী জানান, এর আগে দুর্বৃত্তরা রাতের আধারে বাড়ির গোয়ালঘর থেকে ৫টি গরু নিয়ে যায়। গত ২৩ অক্টোবর রাতে তার ছোট ভাই আল আমীন শেখকে দুর্বৃত্তরা মুনিগঞ্জ সেতুর উপরে হত্যার উদ্দেশে পিটিয়ে গুরুত্বর আহত করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। এঘটনায় বাগেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ কর্মরত সাংবাদিকরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর