April 13, 2026, 10:11 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মানুষের ঢল কলাপাড়ায় মহিষের লড়াই দেখতে

পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই দেখতে গ্রামবাসীদের ভীড় পড়েছে। শুক্রবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিলা সংলগ্ন মীরা বাড়ির পাশের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। স্থানীয় মো.সোহেল মীরার পালিত দু’টি মহিষের লড়াই প্রায় ঘন্টা ব্যাপী লড়াই চালে। মহিষের লড়াই দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা ওই বিলে জড়ো হয়। রাসেল কবির মুরাদ জানান, এই প্রথম মহিষে লড়াই দেখলাম। দুইটি মহিষ প্রচন্ড ভাবে একে অপরকে হরানোর জন্য যুদ্ধ চালাচ্ছে। লড়াই শেষ না হলেও মহিষ পালক ওই দুইটি মহিষের পায়ে রশি লাগিয়ে দু’দিকে বিভক্ত করে। তবে কোনটাই পরাজিত হয়নি। টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান শিশু জানান, প্রতি বছরই মহিষের লড়াই হয়। এটি আমদের পারিবারিক ঐতিহ্য। প্রায় ৫০ বছর ধরে যা চলে আসছে।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ১০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর