March 31, 2026, 3:19 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসীর সহযোগিতাও চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন

 

মোঃ ইকবাল হাসান সরকারঃ

পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসীর সহযোগিতাও চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘রাজধানীকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিকদের মনোজগতেও পরিচ্ছন্নতা আনতে হবে। এজন্য আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। আজ পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। প্রত্যেক নাগরিকের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে।’ দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশার উপদ্রব কম উল্লেখ করে এবার চিকুনগুনিয়া যেন বিস্তার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘স্বচ্ছ ঢাকা’ শীর্ষক কর্মসূচি নিয়ে গতকাল নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহ উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর