April 6, 2026, 5:30 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

mostbet

সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এসে মিলিত হয়।এরপর কুড়িগ্রাম জেলা জাসাসের আয়োজনে র‍্যালি শেষে বেলুন উড়িয়ে দিয়ে কেক কেটে দিবসটির সুচনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

অনুষ্ঠানে এসময় জেলা জাসাসের আহবায়ক জাকির হোসেন মো:আহসান হাবিব সজিবের সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ন আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু,জেলা জাসাসের সাবেক সভাপতি বিএনপি নেতা আলতাফ হোসেন ও জেলা জাসাসের সদস্য সচিব নুরজামাল বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।কেক কাটা ও আলোচনার অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দের সামনে জাসাসের উদ্যোগে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর