March 21, 2026, 12:49 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুলাউড়ায় খন্দকার (রহঃ) এর নব-নির্মিত পাঞ্জেগানা মসজিদের শুভ উদ্ভোধন ও মিলাদ মাহফিল

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

কুলাউড়ায় খন্দকার (রহঃ) এর নব-নির্মিত পাঞ্জেগানা মসজিদের শুভ উদ্ভোধন ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে গত ১৪ মার্চ বিকালে। যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি ও এমএ সিতাব চৌধুরী ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম. এ সিতাব চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদির (মোক্তার) এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম.শাকিল রশিদ চৌধুরী, সাধারন সম্পাদক খালেদ পারভেছ বখস, ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, ১নং বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী (শাহজাহান), সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, কুলাউড়া ইউকে সমিতির সভাপতি মোস্তফা আব্দুল মালিক, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল রউফ চৌধুরী (তুতি), আনার উদ্দিন আহমদ, জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ। নব-নির্মিত পাঞ্জেগানা মসজিদের শুভ উদ্ভোধন ও মিলাদ মাহফিল শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ হয়রত খন্দকার (রহঃ) মাদ্রাসা মসজিদের পুকুর ঘাট ও মাজারের নব-নির্মিত কাজের শুভ উদ্ভোধন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর