April 13, 2026, 8:45 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নোয়াখালীতে ৩ জনের ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ

নোয়াখালীত প্রতিনিধিঃ

mostbet

নোয়াখালী সুধারামের আমির আলীসহ ৩ জনের মানবতাবিরোধী অপরাধ মামলার ফাঁসির রায় হওয়ায় নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সকলে আনন্দিত। একই সাথে তারা খুশিতে মিষ্টি বিতরণ করছে। আজ মানবতাবিরোধী অপরাধ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আমির আলীর বাড়ি নোয়াখালী পৌরসভার ফকিরপুর গ্রামে। নোয়াখালী জেলা মুক্তি যোদ্ধা সংসদ ও গণজাগরণের কর্মীরা আনন্দ-উল্লাশ করছে এবং মিষ্টি বিতরণ করছে। আমির আলীসহ বাকি ৩ জনের মধ্যে জয়নাল আবেদীন ও আবদুল কুদ্দছ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে  এবং অপর আসামি আবুল কালাম ওরফে একএম মনসুর পলাতক রয়েছে। এছাড়া মামলার আরেক আসামী ইউছুফ আলী গ্রেপ্তরের পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে বাদ দেয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্য অগ্নিসংযোগ ও লুটপাটের ৩টি মামলা রয়েছে। ২০১৬ সালে ২০ জুন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ১১১ জনকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। খুশিতে মিষ্টি বিতরণ করছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালী, কামাল উদ্দিন মুক্তিযোদ্ধা, গণজাগরণ মঞ্চের কর্মী অ্যাড. এমদাদ হোসেন কৈশর ও অ্যাড. আলমাস খান।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর