April 9, 2026, 10:06 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

৪৫০ মিটার পদ্মা সেতুর কাঠামো দৃশ্যমান

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

mostbet
পদ্মা সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) স্থাপন করা হয়েছে। এর মধ্যদিয়ে ৪৫০ মিটার কাঠামো দৃশ্যমান হয়েছে। গতকাল রবিবার সকাল ৬টা থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজ। সকাল ৯টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটার সেতু। শনিবার বিকালে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান বহনকারী তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলার এলাকায় পৌঁছায়। এরআগে শুক্রবার দুপুর ১২টায় মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ইয়ার্ডের জেটি থেকে প্রায় ৩২’শ টন ওজনের ভাসমান ক্রেনবাহী জাহাজটি স্প্যানটি নিয়ে রওয়ানা হয়। ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর পিলারে দুটি স্প্যান বসানোর মাধ্যমে ৩০০ মিটার কাঠামো দৃশ্যমান হয়েছিল। ১ম স্প্যানটি স্থাপন করা হয় গত ৩০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় স্প্যানটি বসে গত ২৮ জানুয়ারি। এদিকে স্প্যান স্থাপনের পাশাপাশি অন্য কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে নদীতে ১২২ পাইল স্থাপন হয়ে গেছে। আরো ১১টি পাইলের বটম সেকশন সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের ১৭২টি পাইলের মধ্যে ৮৯টি পাইল বসে গেছে। ৪১ নম্বর খুঁটির কাজও এগিয়েছে। তাই ৪ নম্বর স্প্যান বসানোর প্রস্তুতিও রয়েছে। তাছাড়া ৪২ নম্বর কাজও এগুচ্ছে। ৪ ও ৫ নম্বর খুঁটি ওপর দিকে ওঠার পথে। এছাড়া ১৩, ১৪, ১৬, ১৭, ২১, ২২, ২৩, ৩৩, ৩৪ ও ৩৬ নম্বর পিলারের কাজও এগিয়ে গেছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
প্রাইভেট ডিটেকটিভ/১২মার্চ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর