April 2, 2026, 2:42 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

অতিরিক্ত কেনাটাকার জন্য পদ খোয়ালেন মরিসাসের প্রেসিডেন্ট

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

তিনি দেশের প্রেসিডেন্ট। দেশের সর্বোচ্চ পদে রয়েছেন তিনি। বলছিলাম মরিসাসের প্রেসিডেন্ট আমিনা হারিব ফাকিমের কথা। তিনি প্রথম কোন মহিলা যিনি সেই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু সেই পদের সম্মান রাখতে পারলেন না আমিনা।তার বিরুদ্ধে অভিযোগ, দুবাই ও ইতালিতে গিয়ে নাকি একটি স্বেচ্ছাসেবী সংস্থার ক্রেডিট কার্ডে বহুমূল্যের গয়না এবং পোশাক কিনেছেন। সেকারণেই তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। জানা গেছে, ১২ মার্চ দেশের ৫০ তম স্বাধীনতা দিবস উদযাপনের পরেই নাকি রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেবেন তিনি। এমনই জানিয়েছেন মরিসাসের প্রধানমন্ত্রী প্রবীন জুগনাউথ।  সূত্রের খবর, ইতালি ও দুবাইয়ে যে ক্রেডিট কার্ডে শপিং করেছিলেন রাষ্ট্রপতি সেটি প্ল্যানেট আর্থ ইনস্টিটিউট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে নেওয়া। পদাধিকার বলে এই সংস্থার ডিরেক্টর আমিনা। এখান থেকে কোনও ভাতা যদিও তিনি পান না। পুরোটাই সম্মানিক পদ। যদিও ঘটনাটি এক বছর আগের। হঠাৎ করে সেটি নিয়ে কেন বলা হচ্ছে তা বুঝে উঠতে পারছেন না বলে শুক্রবার মন্তব্য করেছেন আমিনা। ২০১৫ সালে বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে প্রেসিডেন্ট পদে বসানো হয়েছিল। রসায়নের অধ্যাপিকা আমিনার দাবি এমন কোনও কিছুই ঘটেনি। রং চড়িয়ে তার ব্যাখ্যা করা হচ্ছে।   ‌‌

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর