April 7, 2026, 3:27 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মো. মহসিন (২৭) নামে কোরআনের এক হাফেজকে আটক করেছে পুলিশ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet
চাঁদপুরের হাজীগঞ্জে ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মো. মহসিন (২৭) নামে কোরআনের এক হাফেজকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলামের তত্ত্বাবধানে হাজীগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের কাজী বাড়ির মহসিনকে ইয়াবার চালানসহ আটক করা হয়। মহসিন ওই বাড়ির আবুল ফারাহ কাজীর ছেলে।
 পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মহসিনের বাবার গরুর খামারে হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় হাফেজ মহসিনকে ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
 থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, ‘মহসিন একজন কোরআনের হাফেজ। তাকে আল্লাহ-রাসূলের কসম দিলে প্রাথমিকভাবে তিনি ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেন। গত প্রায় ছয় মাস ধরে মহসিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে মহসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রাইভেট ডিটেকটিভ/৯মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর