April 9, 2026, 11:42 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সিরাজগঞ্জে ধর্ষণের পর শিশুকে হত্যা, ৭ জনের যাবজ্জীবন

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জে জেলা প্রতিনিধিঃ

mostbet

সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আব্দুল হাকিম (৪৬), হাছেন আলী (৩৮),  লোকমান (৫৩), হাসান আলী (৩৩), একই উপজেলার কায়েমপুর গ্রামের মো. রানা (৩৩), নবির হোসেন (৩৬) ও বাতিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৩)। এদের মধ্যে রফিকুল পলাতক রয়েছেন।যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে এপিপি আনোয়ার পারভেজ লিমন জানান।মামলা চলার সময় নবিরমোল্লা নামে এক আসামি কারাগারে মারা যায়।

মামলার বরাত দিয়ে এপিপি জানান, ২০১০ সালের ১৬ জুলাই বিকালে উপজেলার কায়েমপুর গ্রামের সাহেব আলীর ১১ বছরের মেয়ে খুশি খাতুন পাশের মশিপুর গ্রামের আব্দুল হাকিমের বাড়ি তার মেয়ে আঁখি খাতুনের (৯) সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন বিকালে কায়েমপুর এলাকার একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতেই মেয়েটির মা সাগরি খাতুন বাদী হয়ে আব্দুল হাকিমকে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত শেষে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৫মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর