March 23, 2026, 6:34 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জগন্নাথপুরে ইকড়ছই লম্বাহাটিতে রওশন আরা ভূঁইয়ার ৩১ তম ওরস মোবারক অনুষ্টিত

জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
আধ্যতিক সাধনার গুনী নারী হিসেবে খ্যাত উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই লম্বাহাটির বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান মরহুম হারুনুর রশীদ ভূঁইয়া হিরন মিয়ার ফুফু  মরহুমা রওশন আরা বিবি ভূঁইয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ৩১তম ওরস মোবারক অনুষ্টিত হয়েছে।  বৃহস্পতিবার মরহুমা রওশন আরা বিবির নাতি মো: শুকুর আলী ভূঁইয়ার উদ্যোগে শহরের ৭নং ওয়ার্ডের ইকড়ছই লম্বাহাটির চেয়ারম্যান বাড়িতে আয়োজিত ৩১তম ওরস মোবারক  অনুষ্টিত হয়। সন্ধ্যার পর মিলাদ ও দোয়া মাহফিল বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের মোতায়াল্লী জাফর আলী ভুইয়া জফর, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুঁইয়া, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং ওরসের আয়োজক মো: শুকুর আলী ভূঁইয়া, ইকড়ছই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী, মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র তরুন সমাজসেবী জাহিদুর রশীদ ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ছায়াদ আহমদ ভুঁইয়া,  সুমন আহমদ ভুঁইয়া, সুমেন আহমদ ভুঁইয়া, ব্যবসায়ী তইমুছ খান, আব্দুল হক, সৈয়দপুর গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন শাহ প্রমূখ। ওরস মোবারকে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারীসহ ধর্মপ্রান লোকজন উপস্থিত ছিলেন। ওরস মোবারকের তত্ত্বাবধানে ছিলেন মরহুমা রওশন আরা বিবি ভুইয়া মাজারের খাদেম  কাঁচা মালা বিবি ভ্ইুয়া। পরে রাতব্যাপী আধ্যাতিক ও মুর্শিদী গান পরিবেশন করেন আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীবৃন্দ। ওরস মোবারকের আয়োজক মো: শুকুর আলী ভুঁইয়া জানান, প্রতি বাংলা সনের ১৭ ফাল্গুন মরহুমা রওশন আরা বিবি ভুঁইয়ার ওরস মোবারক অনুষ্টিত হয়ে আসছে। তিনি জানান, মরহুমা রওশন আরা বিবি ছিলেন আধ্যাতিক সাধনার একজন গুনী নারী। তাহার উত্তরসূরী হয়ে আমরা প্রতি বছর ওরস মোবারক পালন করে আসছি।

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর