April 8, 2026, 11:03 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি:

mostbet


অসাম্প্রদায়ীক, প্রগতিশীল শিক্ষক, লেখক ও গবেষক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। রবিবার বেলা ১১ টায় অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি প্রফেসর ড. কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়ার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, প্রফেসর ড. এইচ. এম আক্তারুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মাহবুুবুর রহমান, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. আব্দুস সাত্তার, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. মেহের আলী, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. রুহুল কেএম সালেহ, প্রফেসর ড. রেবা মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের কমকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা এর সাথে জড়িতদের মূল হোতাকে খুজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের রোবট ফেস্টিভালে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ জাফর ইকবাল। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি রোবট প্রতিযোগিতা দেখতে মুক্তমঞ্চে অবস্থান করেন। পৌনে ৬ টার দিকে পিছন থেকে তার উপর অতর্কিত হামলা চালায় এক দুবৃত্ত।

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর