March 25, 2026, 1:10 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লঙ্কান ক্রিকেটাররা পাকিস্তানে যেতে চান না

লঙ্কান ক্রিকেটাররা পাকিস্তানে যেতে চান না

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কথা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেই অনুযায়ী করা হয়েছে সূচি। তবে নিজের দেশের বোর্ডের সেই ভাবনায় সায় নেই শ্রীলঙ্কান ক্রিকেটারদের। বোর্ডের কাছে চিঠি দিয়ে ক্রিকেটাররা জানিয়েছেন, পাকিস্তানে যেতে চান না তারা।

৪০ জন ক্রিকেটাররের স্বাক্ষর করা চিঠি দেওয়া হয়েছে বোর্ডকে। পাকিস্তানের সঙ্গে চলতি সিরিজের দল ও চুক্তিতে থাকা ক্রিকেটাররা সই করেছে তাতে। শীর্ষ ক্রিকেটারদের মধ্যে সই করেননি কেবল থিসারা পেরেরা। কদিন আগেই তিনি বিশ্ব একাদশের হয়ে টি-টোয়েন্টি খেলে এসেছেন পাকিস্তানে।

পাকিস্তান-শ্রীলঙ্কার চলতি সিরিজের শেষ ম্যাচটি হওয়ার কথা পাকিস্তানে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ আবু ধাবিতে, ২৯ অক্টোবর শেষ ম্যাচটি হওয়ার কথা লাহোরে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিতভাবে ফিরিয়ে নিতে পিসিবির উদ্যোগের অংশ এটি।

লঙ্কান বোর্ডের একটি সূত্র ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবেন তারা।

“দ্রুতই ক্রিকেটারদের সঙ্গে কথা বলবে বোর্ড। সিরিজের মাঝে ক্রিকেটারদের মনোযোগে বিঘœ ঘটাতে চাইনি আমরা। তবে কথা বলা ছাড়া বিকল্পও নেই। আইসিসিও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে লাহোরের পরিস্থিতি সম্পর্কে জানাবে।”

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে একরকম নির্বাসনে আছে পাকিস্তান।

Share Button

     এ জাতীয় আরো খবর