April 7, 2026, 6:19 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে রাসেল শেখ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে ৮০পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আজ পোলেরহাট ফাঁড়ি পুলিশ নূরুল্লাহপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রাসেলকে তার নিজ গ্রাম থেকে আটক করে। সে দৈবজ্ঞহাটি ইউনিয়ন যুবলীগের কর্মী।

mostbet

থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ইয়াবা ব্যবসায়ী রাসেল ১শ’ পিস ইয়াবা নিয়ে খুচরা বিক্রেতার অপেক্ষায় রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে দেহ তল্লাশি করে একটি পলিথিনের প্যাকেটে পাওয়া যায় ৮০ পিস ইয়াবা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আটক রাসেল যুবলীগের একটি অংশের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।  তবে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আরিফ মল্লিক বলেন, রাসেল একজন ড্রাইভার। যুবলীগের সাথেও জড়িত। সে ইয়াবা ব্যবসা করেনা। স্থানীয় রাজনীতির শিকার।

 

প্রাইভেট ডিটেকটিভ/৫মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর