April 16, 2026, 8:02 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ছাতকে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানি, একজন ষ্ঠ্যান্ড রিলিজ

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::

mostbet

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর অব্যাহত গ্রাহক হয়রানির ঘটনায় এক কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শনিবার ৩ মার্চ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসে সাদ্দাম হোসেন নামের এ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। ২৮ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ পয়েন্টের কয়েকজন ব্যবসায়ি বিনা ভাউচারে বিদ্যুতের জরিমানা আদায়ের প্রতিবাদে জোনাল অফিসের ডিজিএম বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এতে ১ মার্চ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিক্যাল বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মুকসেদুল হাকিম ও ফাইনান্স বিভাগের এজিএম সারোয়ার জাহানকে তদন্তভার দেয়া হলে ৩মার্চ সরেজমিন পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে ষ্ঠ্যান্ড রিলিজ করা হয়। এছাড়া নাজমুল হোসেন নামের অপর এক কর্মকর্তা ছুটিতে থাকায় পরবর্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জিএম অখিল কুমার সাহা। তদন্ত কমিটিটি রোববার ৪ মার্চ ঢাকার প্রধান কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। এব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অখিল কুমার সাহা যেসব গ্রাহক ফি জমা দিয়েছেন তাদের তালিকা-রশীদ দেখে ১০ মার্চের মধ্যে সংযোগ প্রদানের নির্দেশ দেন।

প্রাইভেট ডিটেকটিভ/৪ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর