March 19, 2026, 9:34 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

বিরাট আনুশকাকে ভালোবেসে যে নামে ডাকেন

বিরাট আনুশকাকে ভালোবেসে যে নামে ডাকেন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ভালোবাসার মানুষকে অনেকে অনেক নামে ডাকেন। এগুলো অনেক সময় গোপনই থাকে। কিন্তু তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের কারণে অনেক সময় প্রেয়সিকে আদর করে ডাকা নাম হয়তো প্রকাশ হয়। যেমন জানা গেল বলিউডের ‘পিকে’ তারকা আনুশকা শর্মাকে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি কি নামে ডাকেন। এক অনুষ্ঠানে আমির খানকে বলেছেন সেই নাম।

আনুশকা শর্মা আর বিরাট কোহলির প্রেমের নানান কথা জানার জন্য ভক্তকূলের আগ্রহের শেষ নেই। তাঁদের প্রেমের রসায়ন বেশ জমজমাট। তাদের একসঙ্গে দেখা পেলেই পিছু নেয় আলোকচিত্রীরা। তাদের একান্তে বিদেশে ছুটি কাটানোর ছবি প্রকাশ হওয়া মানেই পড়ে যায় হইচই। এবার জানা গেল বিরাট আনুশকাকে কি নামে ডাকেন। বিরাট কোহলিও আনুশকাকে ভালোবেসে একটি নাম দিয়েছেন। সেটা এতদিন ছিল গোপন। তবে ভারতের ‘জি টিভির’ একটি অনুষ্ঠানে সেই নাম বলে দিয়েছেন ভারত অধিনায়ক। বিরাটের মুখ থেকে বেরিয়ে এল, ‘নুসকি সুপার অনেস্ট (নুসকি দারুণ সৎ)।’ আনুশকাকে ভালোবেসে ‘নুসকি’ নামেই ডাকেন বিরাট কোহলি।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উৎসব উপলক্ষে জি টিভির বিশেষ অনুষ্ঠানে মিস্টার পারফেকশনিস্ট ‘দঙ্গল’ তারকা আমির খানের অতিথি হয়েছিলেন বিরাট কোহলি। সেই অনুষ্ঠানে আমিরের সঙ্গে নানান বিষয়ে কথা বলতে গিয়ে জানালেন আনুশকাকে কি নামে ডাকেন। পুরো অনুষ্ঠানটি ‘জি টিভিতে’ প্রচার হবে রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২টায়। টাইমস নাউ ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

Share Button

     এ জাতীয় আরো খবর