April 6, 2026, 7:28 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দোল পূর্ণিমায় বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

অনলাইন ডেস্কঃ

mostbet

ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমার ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

ওপারে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম।

বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈঞব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে।

এই উৎসবের কারণে আমদানি-রফতানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় গেছেন।

ফলে বুধবার দুপুরের পর থেকেই সকল কাজে ভাটা পড়েছে। বৃহস্পতিবার এ পথে কোনো আমদানি-রফতানি হবে না। শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনও বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রফতানি কার্যক্রম।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ভারতে হোলি উৎসবের ছুটির জন্য বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হয়নি। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট বুধবার বিকেলেই আমাদের জানিয়ে দিয়েছেন। আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কার্যক্রম চলছে। পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাকগুলো ওপারে ফেরত যেতে কোনো বাধা নেই।

প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর