April 6, 2026, 5:50 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

হবিগঞ্জে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নেতা নিহত

অনলাইন ডেস্কঃ

mostbet

হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নেতা আবুল হোসেন ওরফে আকল মিয়া (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত আকল মিয়া চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা সভাপতি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রেলগেট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজে যান আকল মিয়া। নামাজ আদায় করে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।

এতে তিনি গুরুতর আহত হন। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে রওয়ানা দিলে সকাল সাড়ে ৮টায় রাস্তায় তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর