April 7, 2026, 12:33 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বগুড়ার ওপর দিয়ে বাস চলাচল বন্ধ

mostbet

বুধবার সকাল থেকে ঢাকা থেকে বগুড়া হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের ১১ জেলার দিকে এবং এসব জেলা থেকে বগুড়া হয়ে ঢাকামুখী বাস চলাচল করতে দেখা যায়নি।          তবে বগুড়ার ভেতরে লোকাল বাস চলাচল করছে।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল বলেন, ঢাকায় শাহ্ ফতেহ আলী পরিবহনের কাউন্টার খুলে দিয়ে সমস্যার সমাধান না করা পর্যন্ত ঢাকা-বগুড়া রুটে সরাসরি যেসব কোচ চলাচল করে তাদের আর চলতে দেওয়া হবে না।

“মঙ্গলবার রাতের সভায় সিদ্ধান্ত হয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বুধবার থেকে তাদের আর চলতে দেওয়া হবে না। এ ঘোষণা মতে আজ সকাল থেকে বগুড়ার উপর দিয়ে কোনো বাস চালানো হচ্ছে না।”

শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম মণ্ডল বলেন, “মঙ্গলবার রাজধানীর মহাখালী ও গাবতলীতে আমাদের দুটি কাউন্টার বন্ধ করে ঢাকা মোটর শ্রমিক ও মালিক সমিতি। এ কারণে এ কর্মসূচিতে আছি।”কি কারণে ‘ঢাকা মোটর শ্রমিক ও মালিক সমিতির কাউন্টার বন্ধ’ করে দিয়েছে তা জানান নি তিনি।

আমিনুল ইসলাম মণ্ডল বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডলের ছেলে।

ঠনঠনিয়া টার্মিনালের বাসের কাউন্টার গুলো বন্ধ। বিভিন্ন রুটের বাসগুলো টার্মিনালের মধ্যে দাঁড়িয়ে আছে। একই অবস্থা শহরের সাতমাথা জিরো পয়েন্টের কাউন্টারগুলোতে।

দু-একজন যাত্রী যারা এসেছেন তারা বাস না পেয়ে ফিরে যাচ্ছে।

বগুড়ার ধুনটের আবু তালহা বলেন, “আমার ঢাকা যাওয়ার জরুরি ছিল, কিন্তু বাস বন্ধ থাকায় ঢাকা যাওয়ার জন্য ভেঙে, ভেঙে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

ঠনঠনিয়া টার্মিনাল থেকে কোনো বাস না পেয়ে বাড়ি ফিরে যান শিবগঞ্জের হারেজ ও গাবতলীর আব্দুস সামাদ।

হারেজ বলেন, “একটু ঝামেলা হলেও বাস বন্ধ রাখা কি সমাধান? আমরা কত কষ্টে আছি।”  দুই পক্ষকে সমাধানে যাওয়ার অনুরোধ করেন ঢাকার বাসিন্দা কামাল।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর