March 20, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মসজিদ কমিটির আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়ে হয়রানি মামলায় প্রবিন শিক্ষক, আইনজীবিসহ একাধিক ব্যাক্তি

এম.জি বাবর :

নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউপির উত্তর শরীফপুর গ্রামে প্রয়াত সিদ্দিক কন্ট্রাক্টর প্রতিষ্ঠিত জামে মসজিদটির কমিটির আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের মুসল্লিদের মাঝে মধ্যে প্রতিরোধ মুখর হয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। গত সোমবার এ নিয়ে বাদ প্রতিবাদের পর দু’পক্ষের দুই ব্যক্তি হামলায় জড়িয়ে মামলায় রুপান্তরিত হয়। উক্ত মামলায় এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার পুত্র আইনজীবিসহ একাধিক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়।
জানা যায়, ঘটনার দিন ফজরের নামাজের সময় মসজিদ প্রতিষ্ঠাতার পুত্র মোহাম্মদ আলী মর্তুজার সাথে শরীফুল ইসলামের সাথে মৃদু কথাবার্তার এক পর্যায়ে উভয় উত্তপ্ত হয়ে হাতাহাতি মারামারি সৃষ্টি হয়। এ তুচ্ছ ঘটনাকে তুলকালাম কান্ড সাজিয়ে এলাকার কতিপয় কুচক্রি মহল সঙ্গবদ্ধ হয়ে বেগমগঞ্জ থানায় মাষ্টার সিরাজুল ইসলাম ও তার পুত্র এ্যডভোকেট মোঃ হারুন ও অন্যান্য ভাইদের আসামি করে জিআর মামলা দায়ের হয়। ১ ফেব্রুয়ারী ২০১৮ আসামিগন বিজ্ঞ আদালতে হাজিরা দিলে বিজ্ঞ আদালত বিষয়টি উপলব্ধি করে জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে বিবাদী মাষ্টার সিরাজুল ইসলামের সাথে আলাপ করলে তিনি জানান, আমি গত কয়েক বছর পূর্বে ঘাটলা এ. রব  উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নোয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি হই। আমি ও আমার পরিবারের কেউ কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত হইনি। আমি অবসর হওয়ার পর সামাজিক উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ছিন্নমূল মানুষের মাঝে কাজ করে আসছি। আমার ছেলে মোঃ হারুন একজন আইনজীবি। অন্য ছেলেরা ব্যবসা বানিজ্যের সাথে সম্পৃক্ত। আমার নিজ গ্রাম বেগমগঞ্জ উপজেলার উত্তর শরীফপুর ইউপির উত্তর শরীফপুর গ্রামে সিদ্দিক নগর এলাকায়। একটি মসজিদের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মসজিদ প্রতিষ্ঠাতার ছেলে মোহাম্মদ আলী মর্তুজার আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে মসজিদ কমিটির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে ঘটনার দিন আমার ছেলে ও মোহাম্মদ আলী মর্তুজার সাথে বাকবিতন্ডা ও পরে হাতাহাতির পর্যায়ে পৌছে। এ নিয়ে স্থানীয় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলার আরজিতে বাদী বলে মসজিদের ভেতরে দুনিয়াবি কথাবার্তা শুরু করলে সে বাধা দিলে তারপরে তার উপর ছড়াও হয় আসামি। অথচ গত ৩১ জানুয়ারী ২০১৮ইং দৈনিক প্রথম আলো পত্রিকার নবম পৃষ্ঠার অষ্টম কলামে মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ শিরোনামের প্রকাশিত সংবাদে মাষ্টার সিরাজুল ইসলাম ও তার তিন ছেলে এলাকার জামে মসজিদে প্রায় জামাত শিবিরের রাজনীতি নিয়ে আলোচনা করেন। বাদী মসজিদে দলীয় আলোচনা না করার জন্য একাধিকবার তাকে নিষেধ করেন। সর্বশেষ সোমবার সকালে তিনি ফজরের নামায পড়তে গেলে জামাতে দাড়াঁনোকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় এবং নামাজ শেষে কমিটির কর্মকান্ডের বিষয়ে তাদের কর্মকান্ডের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল ইসলাম ও তার ছেলেরা অতর্কিত হামলা চালায়। বিষয়টি ভিত্তিহীন সংবাদ। তিনি আরো বলেন মসজিদ উন্নয়নে ও সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন নিঃস্বার্থ ভাবে আমি ও আমার পরিবারবর্গ প্রতিবেশি সচেতন গণমানুষসহ একযোগে প্রতি বছর জাকাত, ফিতরা ও শীত বস্ত্র সংগ্রহ করে আসছি বলে এলকার কতিপয় কুচক্রি মহল ঈর্ষান্নিত হয়ে আমাদের মানবতা কর্মে বাধা দিয়ে আসছে। উল্লেখ্য বেশ কিছুদিন ধরে শরিফপুর ইউপির বিভিন্ন গ্রাম্য এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডে উঠতি বয়সের যুব সমাজ জড়িয়ে পড়ায় সামাজিক পরিবেশ বিষিয়ে উঠেছে। এর থেকে প্ররিত্রাণ পেতে সচেতন মহল এগিয়ে আসা প্রয়োজন।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর