April 6, 2026, 11:08 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ফরিদপুর প্রতিনিধিঃ

mostbet

ফরিদপুরের সালথায় মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের যুগীকান্দা গ্রামে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনের সমর্থকদের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন মাতুব্বরের সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। উভয় পক্ষের লোকজন বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালায়।

হামলায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর