April 6, 2026, 5:56 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় ॥

মাসউদ রানা, দিনাজপুরঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ভোক্তা অধিকার আইনে মোড়কের গায়ে সংশ্লিষ্ট পন্যের ওজন,পরিমান,উপাদান,ব্যবহার বিধি,সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য,উৎপাদনের তারিখ,প্যাকেটজাতকরনের তারিখ ও মেয়াদ উর্ত্তীর্নের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।

mostbet

২৬ ফেব্রুয়ারি সোমবার ফুলবাড়ী উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক মমতাজ বেগম অভিযান পরিচালনা করে মোড়কের গায়ে সংশ্লিষ্ট প্রন্যর ওজন,পরিমান,উপাদান,ব্যবহার বিধি,সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য,উৎপাদনের তারিখ,প্যাকেটজাতকরনের তারিখ ও মেয়াদ উত্তীর্নের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।
অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরন-যা মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন কোন প্রক্রিয়ায় যা কোন আইন বা বিধির অধিন নিষিদ্ধ করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের এই ৩৭ ধারায়  ১ বছর কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে।

অপর দিকে ভোক্তা অধিকার আইনের ৪৮ ধারায় কোন পণ্য সরবরাহ বা বিক্রয়কালে ভোক্তাকে প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম পরিমাপের পণ্য বিক্রয় বা সরবরাহ করা আইনত অপরাধ। এতে ১ বছরের কারাদন্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে।
অভিযান পরিচালনার সময় তার সাথে দিনাজপুর প্রেসক্লাবের ও দিনাজপুর জেলা ক্যাব এর নির্বাহী সদস্য মাসউদ রানা, শ্রী.জগদিশ চন্দ্র মহন্ত,দৈনিক মানবাধিকার প্রতিদিন ও দৈনিক বগুড়া পত্রিকার প্রতিনিধি ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. আশরাফুল আলম ও ফুলবাড়ী থানার এ,এস,আই মো. নুরুল হুদাসহ সঙ্গীয় ফোর্স সঙ্গে ছিলেন।
মমতাজ বেগম জানান, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলার রাজরামপুর এলাকার মেসার্স ইফতি অটোমেটিক ফ্লাওয়ার্স মিলস্ এ ১৫ হাজার টাকা, মেসার্স বৈশাখী অটোমেটিক ফ্লাওয়ার্স মিলস্ এ ১৫ হাজার টাকা, মেসার্স ইসলাম ফিলিং ষ্টেশন এর তেলের পাম্পে পেট্রোল এর ওজন কম পাওয়ায় ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সভাপতি ও জেলা প্রশাসক মীর খাইরুল আলম জানান, বিভিন্ন ভাবেই আমাদের জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অভিযান চলছে। জেলার প্রতিটি উপজেলায় তা চলমান থাকবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর