ওসি ময়নুল বলেন, “আমবাড়িতে রাতে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নি মতাদর্শের লোকজন। এক পর্যায়ে ওয়াজকে কেন্দ্র করে ওই সমাবেশের মধ্যে ওয়াহাবি মতাদর্শের লোকদের সঙ্গে সুন্নি মতাদর্শের লোকদের সংঘর্ষ হয়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের কারণে সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ আহতদের নাম জানাতে পারেনি, তবে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন