April 5, 2026, 2:23 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতাকে ঢাকায় প্রেরণ

ময়মনসিংহ প্রতিনিধিঃ

mostbet

দুর্বৃত্তদের গুলিতে আহত ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আলরাফী শাওনকে (২৮) ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ বিকেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে শাওন মমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শাওনের বাবা জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এম এ কদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। ছেলের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত মধ্যরাতে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এসময় শাওনের পেটে দুটি গুলি লাগে। তবে একটি সূত্রের দাবি, হেলমেট পরে মটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, অভ্যন্তরীণ কোন্দলে শাওনকে গুলি করা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, শাওনের পেটে দুটি গুলি লেগেছে। সে এখনও শঙ্কামুক্ত নয়। অবস্থার অবণতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হবার সময় শাওনের সাথে আরো ৪ থেকে ৫ জন ছিল। ইতিমধ্যে আমরা কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছি। খুব দ্রুতই এর কারণ জানা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর