April 4, 2026, 10:12 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

এরশাদ শিকদারের আস্তানা উচ্ছেদের দাবি

খুলনা প্রতিনিধিঃ

mostbet

খুলনার ঘাট এলাকার এরশাদ শিকদারের আস্তানা (মামুর আস্তানা) উচ্ছেদের দাবি জানিয়েছেন জেলা ইমাম পরিষদের নেতারা। আজ খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ৬নং ঘাটে মামুর আস্তানায় ওরসের নামে কবর সেজদা, মদ, জুয়া ও নৃত্যসহ বিভিন্ন অপকর্ম সংঘটিত হচ্ছে। এতে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। ইমাম পরিষদের নেতারা বলেন, এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসী জানিয়েছেন, হত্যাকান্ডের দায়ে ২০০৪ সালে সিরিয়াল কিলার এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর হয়। কিন্তু তার নিয়ন্ত্রিত মামুর আস্তানায় এখনো নানা ধরনের অসামাজিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। প্রতিবছর ওরসের নামে এখানে নানা ধরনের আপত্তিকর কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর