April 6, 2026, 10:16 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধিঃ

mostbet

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার নাটোর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে শহরের তেবাড়িয়া হাট এলাকায় এক বিক্ষোভ মিছিল বের হয়।

এদিকে বিএনপির এই কর্মসূচি ঠেকাতে আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে নিয়মিত পাহারার সাথে অতিরিক্তি পুলিশ বসিয়ে পাহারা আরো জোরদার করে। নাটোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানুষের গণতান্ত্রিক তথা মৌলিক অধিকার হরণ করে বর্তমান সরকার দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে, যা কখনই দীর্ঘস্থায়ী হতে পারে না।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর