March 23, 2026, 6:27 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

‘নিজের অন্তরকে আলোকিত করতে ভূমিকা রাখে আবৃত্তি’-ড. সেলিম তোহা

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) কোষাধ্যক্ষ ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অধ্যাপক ড. সেলিম তোহা বলেছেন, নিজের অন্তরকে আলোকিত ও পৃথিবীর যেকোন কথা বলার ভূমিকা রাখে আবৃত্তি। কবিতা মানুষের মধ্যে জীবন বোধের সৃষ্টি করে আবার একজন আবৃত্তিকার সফল অভিনেতাও হতে পারে। তিনি আজ সোমবার বেলা ১২ টায় টিএসসিসি-র করিডোরে ‘আবৃত্তি আবৃত্তি ইসলামী বিশ্ববিদ্যালয়’-এর আয়োজনে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার মনটা তখনই ভরে উঠবে যখন দেখবো টিএসসিসির করিডোরে একদিকে আবৃত্তির চর্চা হচ্ছে, নাটকের রিহার্সেল হচ্ছে। আবার অন্যদিকে প্রগতিশীল সংগঠনগুলো  রাজপথে তাঁদের দাবি নিয়ে আন্দোলন করছে, একাডেমিক ভবনগুলোতে নিয়মিত ক্লাস-পরীক্ষা চলছে।
আবৃত্তি আবৃত্তি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি টুম্পা খাতুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবৃত্তি আবৃত্তির উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিয়া রাশিদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি পাঠের আয়োজন করা হয়। সেখানে আবৃত্তি পাঠ করেন টুম্পা, রিফা, মাইনুল, অভ্র, রাসেল, সাবরুনা ও মেমি।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর