March 23, 2026, 4:54 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন সুনামগঞ্জের মেধাবী বৈশাখী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০১৮-তে চ্যান্সেলর (রাষ্ট্রপতি) স্বর্ণপদক পাওয়ার পর এবার ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৬’ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালে মাস্টার্স অব সায়েন্স-কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ-থেকে প্রথম বিভাগে প্রথমস্থান অর্জনকারী স্মিতা দাশ বৈশাখী। রোববার বেলা সাড়ে ১০ টায় ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ‘শাপলা’য় প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মেধাবী শিক্ষার্থী বৈশাখীর হাতে স্বর্ণপদক তুলে দেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অ্যাড. মো. আব্দুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন স্মিতা দাশ বৈশাখী। মেধাবী শিক্ষার্থী বৈশাখী সুনামগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজ রোডের বাসিন্দা জনতা ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক যোগেন্দ্র কুমার দাশ ও টুকেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বীনা রানী তালুকদারের মেয়ে। মেধাবী শিক্ষার্থী স্মিতা দাশ বৈশাখী ২০০৮ সালে সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এএসসিতে জিপিএ-৫, ২০১০ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়। ২০১২ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ভর্তি হয়ে ২০১৬ সালে কৃষি অনুষদ থেকে সম্মানে (অনার্স) প্রথম বিভাগে প্রথমস্থান অর্জন করেন ও পরে ২০১৭ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথমস্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বৈশাখী। বৈশাখী প্রশাসন ক্যাডারে চাকুরি করতে চায়।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর