January 19, 2026, 2:24 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মন্ডলবাড়ি এলাকায় জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগে কিশোরগঞ্জ শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন ও তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।

mostbet

ভুক্তভোগী হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মন্ডল জানান, গতকাল থানায় সালিশ চলাকালীন সময়ে অভিযোগকারীগণ থানা থেকে রাত আনুমানিক আটটার দিক উক্ত ক্রয়কৃত জমির উপরে এসে বাঁশের বেড়ার পরিবর্তে এবার ইট দিয়ে ওয়াল দিয়েছে।

তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বৈধভাবে কেনা সম্পত্তির ওপর এভাবে জবরদস্তি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোছাঃ মঞ্জিলা বেগম বলেন, “গত(২১/১২/২৫ইং) রাতে আমরা শুনলাম অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিগণ সবাই থানা গেছে থানা থেকে অভিযুক্ত ব্যক্তিরা এসে রাতারাতি ইট দিয়ে প্রাচীর দিল আমরা হতবাক হয়ে গেলাম তারা থানাকেও মারন না আবার বাড়ির মধ্যে বিচার সালিশ হল সেটাও মানল না এটা কিভাবে সম্ভব।”

স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিকভাবে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় উত্তেজনা বাড়তে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর