April 24, 2026, 4:02 am

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

খোরশেদ আলম সাগর, রংপুরঃ
রংপুরের গঙ্গাচড়ায় অক্টোবরের আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

mostbet

শনিবার (২৯ নভেম্বর) আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা এলাকায় এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান। প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন রংপুর-১ আসনের প্রার্থী মোঃ রায়হান সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, “ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন-জীবিকায় গভীর ক্ষত তৈরি করে। এমন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সচেতন নাগরিকের সামাজিক ও মানবিক দায়িত্ব। সবার সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠতে পারে। মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করেই আজকের এই সহায়তা কর্মসূচি আয়োজন করেছি। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের দুঃসময়ে পাশে থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে। শুধু আর্থিক সহায়তা নয়, মানুষের অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা জোরদারে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ রায়হান সিরাজী বলেন, “এই দুর্গত পরিবারগুলোর চোখের জলই বলে দেয় তাদের কষ্টের গভীরতা। রাষ্ট্র ও সমাজের পক্ষ থেকে তাদের প্রতি আরও বেশি নজর দেওয়া উচিত। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ঘরবাড়ি মেরামত, কৃষিজ উপকরণসহ জীবন ও জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনগুলো দ্রুত সমাধানের উদ্যোগ প্রয়োজন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা আজ তাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা ছাড়া প্রকৃত নেতৃত্বের মূল্যায়ন হয় না। আগামী দিনে গঙ্গাচড়ার উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করব। মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আশরাফুল আলম, জামায়াত নেতা মাওলানা সামিউল ইসলাম, মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর