April 17, 2026, 12:39 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার।

বেনাপোল থেকে এনামুলহকঃ

mostbet

যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামের একটি খাল থেকে আজ দুপুরে হাবিবুর রহমান নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে হত্যা না সাধারণ মৃত্যু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত যুবক বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শাহাদৎ মোড়লের ছেলে।

স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ ধরে হাবিবুর নিখোঁজ ছিল। আজ দুপুরে ভারত সীমান্তবর্তী এলাকার ঘিবা গ্রামের একটি খালে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করলে পরে তার পরিচয় সনাক্ত হয়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মিলন মোল্লা জানান, মরদেহের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় আপাতত অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর