April 24, 2026, 5:31 am

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

নাইক্ষ্যংছড়ির ১০ বছরের শিশু ধর্ষণ: ধর্ষক আটক

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::

mostbet

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কে ১০ বছরের এক শিশুকে ধর্ষন করে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা (২৫) কে আটক করেছে জনতা।

পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পালিয়ে যাওয়া রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্ক্যার ছবি প্রকাশিত হলে তার ছবি দেখে রামু উপজেলাধীন রশীদনগর ইউনিয়নের ধলিরছড়া নামক জায়গা থেকে এলাকার লোকজন আটক করে নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বাইশারী পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে রাত সাড়ে ৭টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সতেজ বড়ুয়া সঙ্গীয় ফোস ও নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোঃ পলাশ খান ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার সুজন বড়ুয়ার ছেলে। পেশায় একজন ড্রাইভার।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক।

উল্লেখ্য, রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি বাইশারী-ঈদগড় সড়কে ধর্ষনের এই ঘটনা ঘটে।

ধর্ষিতা শিশুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে পরিবার সুত্রে জানা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর