April 16, 2026, 8:32 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার বিজিবি’র সদস্যের পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী ,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে::

mostbet

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ঘুমধুমের বাইশফাঁড়ির নায়েক মোহাম্মদ আকতার নামে এক বিজিবি সদস্যের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (১২ অক্টোবর) সকালে কক্সবাজার ৩৪বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বাইশফাঁড়ি সীমান্তে বিজিবি একটি টহল দল ৪০ও ৪১নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে গিলে আকতার নামের বিজিবির সদস্যের এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

একটি সূত্র জানায়,ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি’র দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে।

গোয়ান্দার সূত্রে জানা যায়,সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজিবি টহল জোরদার রয়েছে তারাই কার্যক্রম হিসাবে ঘুমধুমে বাইশফাড়ি সীমান্ত দিয়ে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৪০ও ৪১এর পিলারের মাঝামাঝি টহলরত অবস্থায় বাইশফাঁড়ির নায়েক আকতার মাইন বিস্ফোরণে আহত হয়।অহত বিজিবির সদস্যকে প্রাথমিকভাবে উদ্ধার করে দ্রুত রামু সিএম এইচএ চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত জুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং স্থাপন করা মাইন ফাঁদের কারণে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ বন্ধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share Button

     এ জাতীয় আরো খবর