March 20, 2026, 6:08 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

আর জে রবিউল ইসলাম ফরাজি সৌদি আরব প্রতিনিধি :

বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশন (BIPF)-এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সৌদি আরবের রিয়াদ শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী ১ বছরের জন্য গঠন করা হয়েছে।

আজ সকালে ফাউন্ডেশনের নিজস্ব ফেসবুক পেজে বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আর জে রবিউল ইসলাম ফরাজি, ভাইস প্রেসিডেন্ট ইমরান ও ভাইস প্রেসিডেন্ট কাজী সুমন-এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের কল্যাণ, অধিকার রক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আগামী এক বছর প্রবাসীদের সমস্যা সমাধান, সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও প্রবাসীদের মধ্যে সুসম্পর্ক জোরদারে কমিটি কার্যকর পদক্ষেপ নেবে।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. দবিরুল ইসলাম (রংপুর) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান খান (পিরোজপুর)। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম খলিল (নোয়াখালী), আর সহ-সভাপতি হয়েছেন আবদুল করিম (সিলেট) ও মিজানুর রহমান (রংপুর)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন (কুমিল্লা), মো. লিছান খান (বরিশাল) ও মো. সুমন মিয়া (কুমিল্লা)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কাউসার (চাঁদপুর), আর সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল-আমীন হাওলাদার। দপ্তর সম্পাদক হয়েছেন মোফাজ্জল (ময়মনসিংহ) এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন মো. খলিল মিয়া (নোয়াখালী)।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল করিম (বরিশাল)। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন রিয়াজুল হাসান (বরিশাল), ক্রীড়া সম্পাদক রেদওয়ান (ময়মনসিংহ), প্রচার সম্পাদক ইব্রাহিম হাসান (ময়মনসিংহ), সামাজিক সম্পাদক কাজী মাসুদ (বরিশাল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৌহিদ হাসান (বরিশাল), মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার (বরিশাল) এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন ইমতিয়াজ আহমেদ (চট্টগ্রাম)।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমন হাসান (বরিশাল), সৈকত (নোয়াখালী), রাকিবুল ইসলাম (সিলেট), শাহাদাত হোসেন (ময়মনসিংহ), ফরিদ হোসেন (মাদারীপুর), কাইউম (নোয়াখালী), সরিফ (বরিশাল), কাদের মিয়া (পিরোজপুর) ও আফজাল হোসেন (ফরিদপুর)।

কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আর জে রবিউল ইসলাম ফরাজি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। রিয়াদ শাখার নতুন এই কমিটি আগামী দিনে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করবে এবং বাংলাদেশকে বিশ্বে আরও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

ভাইস প্রেসিডেন্ট ইমরান বলেন, “রিয়াদ শাখার এই কমিটি প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করবে। বিশেষ করে শ্রমজীবী প্রবাসীদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে।

ভাইস প্রেসিডেন্ট কাজী সুমন যোগ করে বলেন, প্রবাসীরা যাতে বৈধভাবে বসবাস ও কাজ করতে পারেন, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সহায়তা কার্যক্রম জোরদার হবে। কমিটি প্রবাসীদের মাঝে ঐক্য গড়ে তুলবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন এই কমিটি প্রবাসীদের মধ্যে ঐক্য গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর