April 13, 2026, 3:55 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শ্রীদেবীর প্রয়াণে ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া

অনলাইন ডেস্কঃ

mostbet

রুপালি পর্দায় আর নতুন কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না তাকে৷ তার ভুবন ভোলানো হাসি থেকে বঞ্চিত হবে লক্ষ কোটি ভক্তরা৷ ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী কাপুর৷

শনিবার রাতে দুবাইয়ে মোহিত মারওয়া নামের এক আত্মীয়ের বিয়েতে স্বপরিবারে উপস্থিত ছিলেন শ্রীদেবী৷ সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের চাঁদনী৷

তার মৃত্যুর সময় উপস্থিত ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি৷ সঞ্জয় কাপুর জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনাটি রাত ১১ থেকে ১১.৩০ মধ্যে ঘটেছে৷ শ্রীদেবীর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমেছে ক্রীড়া মহলেও৷ সোশ্যাল মিডিয়াতে ভারতীয় ক্রীড়া জগতের অনেক বড় নামই মর্মাহত হয়ে সমবেদনা জানাচ্ছেন কাপুর পরিবারকে৷

ভারতীয় টেস্ট দলের একনম্বর স্পিনার অশ্বিন শ্রীদেবীর মৃত্যুর খবরে শোকাহত হয়ে লেখেন, ‘বিশ্বাসই হচ্ছে না শ্রীদেবী আর নেই৷ ওনার আত্মীয় পরিজনরা শক্ত হোক৷’

সাবেক ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ টুইট করেন, ‘ওনার মৃত্যুর খবরে আমি স্তম্ভিত৷ পরিবারের প্রতি সমবেদনা রইল৷’

ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লী কাশ্যপ টুইটারে নিজের শোক প্রকাশ করে বলেন, ‘ওহ মাই গড! আমার প্রিয় শ্রীদেবী আর নেই৷ ওনার পরিবার এবং ফ্যানদের প্রতি সমবেদনা৷’

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর