April 13, 2026, 11:26 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চট্টগ্রামে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধিঃ

mostbet

চট্টগ্রাম নগরীতে খেলার বিরোধের জের ধরে ছুরিকাঘাতে যুবক ইব্রাহীম খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার বাঙ্গরা বাজার থানার খৈয়াখালী এলাকার মো. কালনের ছেলে মো. রনি (২২) ও চট্টগ্রামের ফটিকছড়ি থানার কিপাইবনগর এলাকার মো. হারুনের ছেলে মো. মিরাজ (২২)।

এর আগে শুক্রবার রাতে সদরঘাট থানার জুঁই কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিম মাদারবাড়ি রেলি কলোনির জসীম উদ্দিনের ছেলে ইব্রাহিমকে হত্যা করে দূর্বৃত্তরা।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেছেন। এদের মধ্যে দুই আসামিকে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর