April 5, 2026, 2:30 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

ধর্ষক ছেলেকে না পেয়ে বাবা আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জের তাহিরপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক কলেজছাত্র রিমনের পিতা আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, উপজেলার জয়নাল আবেদিন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও উপজেলার উজান তাহিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে রিমন মিয়া শুক্রবার বিকেলে একই গ্রামের ওই ছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষণকারী রিমন পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা দেয়ার পর আরো উন্নত চিকিৎসার জন্য রাত ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পর পুলিশ ধর্ষণকারী রিমনের বাবা আব্দুল আজিজকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষণকারীকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর