December 5, 2025, 2:07 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

বান্দরবানে বাসের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের রুমায় বাসের চাপায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী। সে রুমা সদরের আনন্দ পাড়ার বাসিন্দা রুব্রিয়া ত্রিপুরার ছেলে। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা জানায়, ছুটি শেষে স্কুল থেকে বের হচ্ছি শিক্ষার্থী মথি ত্রিপুরা। এসময় পিছন থেকে একটি বাস এসে মথি ত্রিপুরাকে স্কুলের দেয়ালের সাথে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান, বাসের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক:
মো. ইসমাইলুল করিম
বান্দরবান থেকে
Share Button

     এ জাতীয় আরো খবর